বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গতকাল রোববার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইছামতীর ভাঙন রুখতে জিও ব্যাগ বসাল গ্রামবাসী
পরবর্তী নিবন্ধ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা