বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আজ রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে। অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরীর গ্রন্থনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো।

বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের পরিবেশনায় শ্যামল চৌধুরী ও সেঁজুতি বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে দুটি দ্বৈত সংগীত পরিবেশনায় রয়েছেন বিপুল কান্তি বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, সুস্মিতা তালুকদার মীম ও প্রিয়াংকা বড়ুয়া। দুটি সমবেত সংগীত পরিবেশনায় রয়েছেন বিপুল কান্তি বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, রিপন বড়ুয়া, সুদীপ বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুস্মিতা তালুকদার মীম, প্রিয়াংকা বড়ুয়া, আলপনা বড়ুয়া, মুনা বড়ুয়া, শর্মি বড়ুয়া, পূর্ণা বড়ুয়া, ঝুমুর মুৎসুদ্দি পূজা, রিতু বড়ুয়া, প্রমিলা বড়ুয়া, মিথিলা বড়ুয়া ও আনুস্কা বড়ুয়া। নৃত্য পরিবেশনায় রয়েছেন অদিতি বড়ুয়া, অষ্মিতা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, ঋত্বিকা বড়ুয়া, পুষ্পিতা বড়ুয়া, অমৃতা বড়ুয়া, অরিত্রা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া ও অনন্য বড়ুয়া। গানের গীতিকার ছিলেন শ্যামল চৌধুরী, সুরোরোপ করেছেন সনজিত আচার্য্য ও অশ্রু বড়ুয়া রূপক। সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন যথাক্রমে বিপুল কান্তি বড়ুয়া ও অনন্য বড়ুয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈমাম হোসাইন এবং প্রযোজনা করেছেন মো. মোস্তাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় সংবর্ধনা