প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ২৯ এপ্রিল বেলা ২.৩০টায় জেন বাংলাদেশ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগামীতে আয়োজন করা হবে আন্তর্জাতিক মানের বিভিন্ন উদ্যোক্তা উন্নয়নমূলক প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সত্তার বিকাশ ঘটানো, নতুন ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করা এবং তাদেরকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া। প্রিমিয়ার ইউনিভার্সিটির পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, জেন বাংলাদেশের হেড অব চিটাগং ডিভিশন সোমেন কানুনগো, ডিইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইহ্‌েতশাম উদ্দিন আহমেদ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর ফাইজা চৌধুরী।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর একই দিন বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ তথ্যবহুল সেশন আয়োজন করা হয়। সেশনে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া, নিয়মাবলি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সেশনের শুরুতে বক্তব্য প্রদান করেন সাদাত জামান খান এবং সেশনটি পরিচালনা করেন সোমেন কানুনগো। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আক্তার।

সোমেন কানুনগো তাঁর বক্তব্যে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে আরও জোরদার করবে এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন চ্যালেঞ্জ, কৌশল এবং এর প্রয়োজনীয়তা নিয়েও আলোকপাত করেন।

পূর্ববর্তী নিবন্ধপর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক উৎসবের সভা
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’