‘ক্ষণিকের জীবন নিয়ে মানুষের বেঁচে থাকা। প্রতিটি মানুষকে একদিন এই পৃথিবীর মায়া ছাড়তে হবে। আর মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেলে বেঁচে থাকবে শুধু মানুষের কল্যাণে করা ভালো কাজগুলো। পাশাপাশি মানব কল্যাণে সমাজসেবায় যত এগিয়ে আসা যাবে ততই মানুষের মাঝে জাত, বর্ণ ভেদাভেদ দূর হয়ে তৈরি হবে সৌহার্দ্য সম্প্রীতির মানবিক সমাজ।
গত ১১ জানুয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন বিজয়কেতনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজয়কেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম কথাগুলো বলেন। নতুন কমিটির সভাপতি রিয়া দাশ চায়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা জেসীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক এম.এ হাশেম, রূপালী ব্যাংকের চট্টগ্রামের বিভাগীয় প্রধান শাহাজাহান চৌধুরী, লায়ন ইসমত আরা বেগম, কামরুল কায়েস চৌধুরী ও ফরিদা আক্তার।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কামরুন নাহার রেখা, নূর জাহান বেগম, সাবরিনা ইসলাম মিশন, আনিকা তাসনিম, হালিমা বেগম, লায়লা আসলাম, জুলেখা আক্তার, শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস মিম, মোর্শেদা আক্তার, পলি আক্তার, নাহিদা ইয়াসমিন লাভলী, নূরে জান্নাত ইফতি, আমেনা আক্তার কলি, লিমা দাস, শামসুন্নাহার, তানিয়া আক্তার, ফাহমিনা আক্তার নিঝুম, মৌ রানী প্রমুখ।












