সীতাকুণ্ডে একই পরিবারের পাঁচজনসহ আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকার বাসিন্দা দীপক আচার্য দোলন, তার চার মেয়ে জয়শ্রী আচার্য, পুষ্পিতা আচার্য, মধু মিতা আচার্য, কম্পিতা আচার্য, জাফরাবাদের বাসিন্দা রাজিয়া বেগম ও তার দুই ছেলে মো. একরাম, মো. আয়াত উদ্দিন, কুমিরার আলেকদিয়ার বাসিন্দা মো. আব্দুল মান্নান, মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেলখিলের বাসিন্দা আবুল কাসেম ও সোনাইছড়ির মধ্যম ঘোড়ামারার বাসিন্দা মুজাহিদ ইসলাম ওরফে রকি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।













