বাবা মানে বটবৃক্ষ

এস এম মামুনুর রশিদ | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা বা ব্রাজিলের লম্বা পতাকা বানানোর আগে বাবার গায়ের শার্ট ছিড়ে গেছে কিনা দেখে নিন। যে নিজের স্বাদ, ঘ্রাণ সবকিছু দিয়ে অন্যের রান্না সুস্বাদু করে তুলে অথচ সবশেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি তেজপাতার মত কিছু জীবন যাদের অবদান সবাই উপভোগ করে কিন্তু মূল্য দিতে কেউ জানে না। মায়ের কাপড় সবাই পরতে পারে, বাবার কাপড় কেউ পরতে পারে না। বাবার সখ বলতে কিছুই নেই। ঈদে নিজে পুরাতন জামা দিয়ে কাটালেও সন্তানদের ঠিকই নতুন জামা কিনে দেওয়ার মানুষটি হলো বাবা। বাবা মানে মায়া, বাবা মানে ছাঁয়া, বাবা মানে ক্ষমতা বাবা মানে স্নেহ, বাবা মানে আলো, বাবা মানে এক অপ্রকাশিত ভালোবাসা যা কখনো প্রকাশিত হয় না। মাথার ঘাম পায়ে ফেলে, তবুও কখনো বলে না আমি অনেক ক্লান্ত, সেটাই হল বাবা।

পূর্ববর্তী নিবন্ধবাবা থাকুক হৃদয়ের মণিকোঠায়
পরবর্তী নিবন্ধবাবাকে খুব মনে পড়ে