বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার দ্বিবার্ষিক ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া শেষে সকল পদের একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাধন চন্দ্র ধর গতকাল ২৩ মে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য খনরঞ্জন রায়, সদস্য ছালেহ আহমেদ্ নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ধর সদস্য রঞ্জিত কুমার বনিকসহ বাজুসের উৎসাহী কিছু সদস্য উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তারা হলেন চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান সিদ্দিকী লিটন, ভাইস চেয়ারম্যান প্রদীপ গুহ ও শান্তনু বনিক, জেনারেল সেক্রেটারি কাজল বনিক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাজীব ধর তমাল, জয়েন্ট সেক্রেটারি বিপ্লব কান্তি ধর, জয়েন্ট সেক্রেটারি মিনানাথ ধর ও নয়ন কুমার ধর, ট্রেজারার শম্ভু ধর, এঙিকিউটিভ মেম্বার যথাক্রমে খোকন ধর, সুজিত কুমার ধর, সত্য কুমার ধর, হরিশংকর ধর, মন্টু চন্দ্র সরকার, মিন্টু ধর, শিমু রাণী দেব, মোঃ আজিজ উল্লা, রাজীব ধর, অলক চন্দ্র পোদ্দার, অজিত চৌধুরী, ত্রিদীপ ধর, চন্দন ধর, কৃষ্ণ বনিক, নির্মল ধর, অনুপম বনিক, ধীমান ধর, রুবেল ধর, শংকর সাহা, রুবেল ধর (২) এবং উজ্জ্বল গুহ। নির্বাচন কমিশন এবং নির্বাচনী আপিল বোর্ড নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তারা আশা করেন চট্টগ্রামের দুই হাজার বাজুস সদস্য সহ প্রায় ৩ হাজার জুয়েলারী ব্যবসায়ী স্বার্থ সমুন্নত রেখে এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।











