বাঁশখালীর সড়ক উন্নয়নের আগে মানুষের সচেতনতা চাই

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী সড়ককে চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনরাত আলোচনা ও আন্দোলন চলছে। সরকারও বিভিন্ন সময়ে সড়ক উন্নয়নের আশ্বাস দিয়েছে। নিঃসন্দেহে একটি আধুনিক ও প্রশস্ত সড়ক এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায় শুধু সড়ক উন্নয়ন করলেই কি বাঁশখালীর মানুষের জীবন নিরাপদ ও উন্নত হবে?

বাস্তবতা হলো, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ কেবল রাস্তার সংকীর্ণতা নয়; বরং চালকদের অসচেতনতা, ট্রাফিক আইন অমান্য করা এবং কার্যকর তদারকির অভাবও বড় কারণ। বাঁশখালীর বিভিন্ন এলাকায় অপ্রাপ্তবয়স্ক ও অনভিজ্ঞ চালকদের হাতে অটোরিকশা ও অন্যান্য যানবাহন চালাতে দেখা যায়। অনেক ক্ষেত্রেই নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ, লাইসেন্স কিংবা আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত নজরদারি। ফলে সড়কে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। বাঁশখালীর মানুষ শুধু উন্নত সড়ক নয়, নিরাপদ জীবনও চায়। তাই সড়কের উন্নয়নের পাশাপাশি মানুষের উন্নয়ন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া সময়ের দাবি।

কে.এম.মুরাদ

সাধনপুর, বাঁশখালী।

পূর্ববর্তী নিবন্ধশেখ ওয়াজেদ আলি : প্রাবন্ধিক ও গল্পকার
পরবর্তী নিবন্ধমরণঘাতী জীবনযাত্রা