বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ সফিউল আজম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর টিএন্ডটি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সফিউল আলম লোহাগাড়া উপজেলার পদুয়া পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় চালকের হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সংকট নিরসনের দাবি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের সভা