বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারে পুনর্বাসনে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান

দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দক্ষিণ জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য উপজেলাসমূহেও কমবেশি বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় ১০/১৫ দিন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক বাড়িঘর ও ক্ষেতখামারসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। সমাজের বিত্তবান ব্যক্তি, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারে পুনর্বাসনে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

গতকাল সোমবার নগরীর বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলার জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, . হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। ইতিমধ্যে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ক্ষতিগ্রস্ত লক্ষাধিক পরিবারের মাঝে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যা এখনও তা অব্যাহত রয়েছে। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসন করার লক্ষ্যে জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমানকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট পুনর্বাসন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইলেক্ট্রো মার্ট এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে দুটি স্বীকৃতি পেয়েছে