চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ১৯ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মোহম্মদ আব্দুল মতিন ভূইয়া। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নিজাম উদ্দিন বাবু। প্রেস বিজ্ঞপ্তি।












