ফ্রোবেলে প্রি-স্কুল গ্রেজুয়েশান সম্পন্ন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

ফ্রোবেল প্লে স্কুলের আপার কে. জি. শ্রেণির ‘প্রিস্কুল গ্রেজুয়েশান অনুষ্ঠান গত ৮ মে টি.আই.সি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন দিল্লিস্থ আনজুমান লিডারশীপ থ্রু আর্টস ও ফুটপ্রিন্ট সেন্টার ফর লার্নিং ফোরামের প্রতিষ্ঠাতা বিদিশা রায় দাস। স্বাগত বক্তব্যে স্কুল প্রিন্সিপাল হাওড়া (তেহসিন) জোহাইর বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহবান জানান। পরবর্তীতে যথাক্রমে ২০, ১০ ও ৫ বছরের বেশী সময় ধরে স্কুলের সাথে সম্পৃক্ত থাকা ৫ জন শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর পর্যায়ক্রমে দলীয় নৃত্য, নাটিকা (স্লিপিং বিউটি), মুক্তিযুদ্ধের নাটক ও ছড়া গান, এবং উই স্যাল ওভারকাম মঞ্চস্থ হয়। সর্বশেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল-ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও গতি বাড়াতে মেয়রের অনুরোধ
পরবর্তী নিবন্ধসিভাসুতে ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন