লেবাননে চালানো হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তাকে তীব্র ভাষায় উন্মাদ বলে গালি দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
ইরানের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার চলার মধ্যেই ঘটনা ঘটে। বুধবার সমপ্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রীকে সত্যিই উন্মাদ বলেছেন কি না এবং তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ এনেছেন কি না। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর একটি প্রতিবেদনের সূত্র ধরে এই প্রশ্ন করা হয়।











