নগরের নতুন ব্রিজ এলাকায় ফুটপাতের অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে মীর পেট্রোল পাম্প সংলগ্ন ফুটপাত অবৈধ ভাবে দখল করে ড্রাম রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। জরিমানার পাশাপাশি ড্রাম অপসারণ করে ফুটপাত উন্মুক্ত করার জন্য মালিককে নির্দেশনা দেন তিনি।












