প্রেসিডেন্সি স্কুলে কারাতে বেল্ট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ২০২৫২০২৬ সেশনের বছরব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে বেল্ট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রেসিডেন্সি মিডল স্কুল হলে সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহসিন রনি ও শাহীন সুলতানার সঞ্চালনায় প্রেসিডেন্সি মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম (আলমগীর)। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মাসুদুল আমিন খান। কারাতে প্রশিক্ষণ শেষে ৫৩ জন বিজয়ীকে সবুজ, কমলা, হলুদ ও নীল রঙের বেল্ট পরিয়ে দেওয়া হয়। কারাতে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মেডেল প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএ কোঅর্ডিনেটর রাশেদুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, কারাতে কোচ সেনসেই কাউসার আহমেদ, ব্যাডমিন্টন কোচ সৈয়দ সালিহ মুহাম্মদ সাজ্জাদ উল্লাহ, দাবা কোচ সৈয়দ আব্দুল আহাদ, ক্রিকেট কোচ মোহাম্মদ আব্দুস সামাদ, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, ওমর ফারুক, ক্রীড়া প্রশিক্ষণ কারাতের আহ্বায়ক অন্বেষা চাকমা, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব ও তাসকিন
পরবর্তী নিবন্ধজাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগ