জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (অনূর্ধ্ব–১৪) ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বালিকা বিভাগে সর্ব্বোচ ৩০ পয়েন্ট ও বালক বিভাগে ১৯ পয়েন্ট পেয়ে এই গৌরব অর্জন করে। দলের হয়ে জান্নাতুল ফেরদৌস ৪০০ মিটার ও লং জাম্পে ২টি স্বর্ণ, ইয়াসমিন আক্তার ১০০ মিটারে স্বর্ণ ও ২০০ মিটারে রৌপ্য পদক পায়।
এছাড়া সানজিদা ইসলাম ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ, বিবি আয়শা ঝুমুর ১টি ব্রোঞ্জ পদক পায়। মেয়েদের দলগত ইভেন্ট ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে চট্টগ্রাম স্বর্ণ পদক লাভ করে। বালক বিভাগে মো. নাহিদ হোসেন ৮০০ মিটারে স্বর্ণ, ইব্রাহিম খলিল গোলক নিক্ষেপে স্বর্ণ, আক্কাস মিয়া ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পায়। ছেলেদের দলগত ইভেন্ট ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে চট্টগ্রাম রৌপ্য পদক অর্জন করে। গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমেনা বেগম। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।











