জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুক আজমের সভাপতিত্বে এবং থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডের আমির আব্দুর রহিম, ২৭ নম্বর ওয়ার্ডের আমির মুজিবুর রহমান, শহীদুল্লাহ ফারুকী, মাকসুদুর রহমান, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













