বিভিন্ন বিষয় নিয়ে গতকাল শুক্রবার স্টেশন রোডস্থ একটি হোটেলে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অন্তর্ভুক্ত ৬২ টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হুমায়ুন কবির খান নেতৃবৃন্দদের আশ্বস্থ করে বলেন, সড়ক পরিবহণ সেক্টরে বিরাজমান সমস্যা বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় আবদুর রহিম বক্স দুদু বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আসন্ন সম্মেলনে নেতৃবৃন্দদের যোগদানপূর্বক সম্মেলন সফল করার আহ্বান জানান। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ–সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাহার, চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, ইদ্রিস মিয়া, হাজী শাহাজাহান, আজম চৌধুরী, আবুল কালাম আবু, জহিরুল ইসলাম, মো. ইলিয়াছ, হারুনুর রশিদ, শাহ আলম হাওলাদার, জহির উল্লাহ, খন্দকার কামরুল হাসান টিটু, সেলিম খান, আলাউদ্দিন ফারুক, মো. ইউসুফ, নুরুল আমিন সেলিম, আমির হোসেন, মিজানুর রহমান বাবু, আমিরুল ইসলাম, মনসুর আলম, মো. আলী চৌধুরী, আনোয়ার হোসেন, আবুল খায়ের, হাসান মাহমুদ, দৌলত মিয়া, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, কামরুজ্জামান আজিজ, নজরুল ইসলাম, মো. হারুন, নুরুল আবছার, আবদুল আজিজ, খলিলুর রহমান, নুরুল আমিন সেলিম, মো. তুহিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












