প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

গতকাল দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত ‘সবজি কিনছিলেন বৃদ্ধা, হঠাৎ দেয়াল ধসে মৃত্যু, শিশুসহ আহত ৩’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবদুল হামিদ মিয়া চৌধুরী। প্রেরিত লিখিত প্রতিবাদে তিনি দাবি করেন, সংবাদের উল্লেখিত সীমানা প্রাচীরটি তার নয় এবং ঘটনাস্থলের পাশে তার নামে কোনো জমিও নেই। তিনি সংবাদে ‘মিথ্যা’ তথ্য প্রকাশ করায় এটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। প্রতিবেদকের বক্তব্য : নিহত বৃদ্ধার ছেলের বক্তব্যের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। এতে প্রতিবেদকের ব্যক্তিগত কোনো মন্তব্য ছিল না।

পূর্ববর্তী নিবন্ধএমন এক অস্ত্র দিয়ে শত্রুর মোকাবিলা করবো যা তারা অত্যন্ত ভয় পায়
পরবর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিচার শুরু