পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে পুকুরে ডুবে মোহাম্মদ আনাস () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আনাস স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাসেমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আনাস বাড়ির পাশের একটি পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শিশুটির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করেছেন। তারা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের ‘দৃপ্ত ৬৬’ আবর্তন প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধইটভাটার পুকুর থেকে নিখোঁজ ট্রাকের হেলপারে লাশ উদ্ধার