বোধন আবৃত্তি স্কুলের ‘দৃপ্ত ৬৬’ আবর্তন প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলে জুলাইডিসেম্বর সেশনে ‘দৃপ্ত ৬৬’ আবর্তনে প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহীরা ছোটদের ও বড়দের পৃথক বিভাগের প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন। এখানে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, জিহ্বার ব্যায়াম, উপস্থাপনা, সংবাদপাঠ, ছন্দ পরিচয়, কবিতার ভাবরস, আবৃত্তি নির্মাণ, স্বরপ্রক্ষেপণ, কবিতার নন্দনতত্ত্ব স্বরসাধন, বাচনিক উৎকর্ষতাসহ আবৃত্তি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলের ভর্তি বুথে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড.মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধপুকুরে ডুবে শিশুর মৃত্যু