পিএসএলে অভিষেকে খরুচে নাহিদ

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচটি ভালো পারফরম্যান্সে রাঙাতে পারেননি নাহিদ রানা। খরুচে বোলিং করেন বাংলাদেশের গতিময় পেসার। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম। নাহিদ ও শরিফুল দুইজনকেই এবার একাদশে নিয়েছে পেশাওয়ার জালমি। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে বুধবার খেলতে নেমে ৩ ওভারে ৩০ রান দেন নাহিদ। আর ২ ওভার করে ২১ রান খরচ করেন শরিফুল। দুইজনই নিতে পারেননি কোনো উইকেট।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেটে এন্ট্রি আহবান
পরবর্তী নিবন্ধবিসিবিতে দায়িত্ব বণ্টন, কে কোন ভূমিকায়?