পার্কভিউ হাসপাতালে হাজী ও হজ্বযাত্রী চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পবিত্র হজ্ব ২০২৬ উপলক্ষে হাজী এবং হজ্বে গমনেচ্ছু চিকিৎসকদের অংশগ্রহণে পার্কভিউ হাসপাতালের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পার্কভিউ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আহামদ রহিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতালের ফাইনান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ।

কর্মশালায় হজ্বের পরিচিতি ও এর তাৎপর্য বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আলআজহারী। ‘ট্রাভেলস এন্ড হেলথ টিপস ফর পিলগ্রিমস’ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। হজ্বের নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আ ক ম আব্দুল কাদের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হজ্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অধ্যাপক আহমদ আলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত ডিরেক্টর ডা. ফয়সাল মো. ইউনুস, ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম, ডা. আশেক ইলাহি, ডা. মোহাম্মদ মামুন, ডা. মোহাম্মদ নূর, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, ডা. মো. ফারহান মুনতাসীর, ডা. শারমিন আক্তার, ডা. আরমানা শারমিন খান, ডা. হুমাইরা আক্তার, ডা. নাসির উদ্দিন, ডা. নাজিবুর রহমান খোকন, ডা. ফারজানা কাউকাব, ডা. শাদ্দাত হোসেন, ডা. আনসার আহমেদ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে হজ্বের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হলেন প্রফেসর অসীম বড়ুয়া
পরবর্তী নিবন্ধঅনিকের ভূত বন্ধুরা