চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হলেন প্রফেসর অসীম বড়ুয়া

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অধ্যাপক ও উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। তিনি ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১৬ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি সর্বসম্মতিক্রমে তাকে প্রিন্সিপাল পদে সুপারিশ করে এবং ২০ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদিত হয়। দায়িত্ব গ্রহণের পর প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে হাজী ও হজ্বযাত্রী চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা