পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভায় শিমুল বিশ্বাস এমপি

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, পরিবহণ শ্রমিকেরা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। দিনরাত নিরলস পরিশ্রম করে তারা দেশের শিল্প, বাণিজ্য, কৃষি ও জনজীবনের চাকাকে সচল রাখছেন। তাই পরিবহণ শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবন মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছেন। তিনি গতকাল বুধবার নগরীর চান্দগাঁওস্থ একটি কমিউনিটি সেন্টারে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সভা এবং মৃত শ্রমিক পরিবার ও বার্ধক্য কর্মক্ষম এবং স্বেচ্ছায় অবসর গ্রহণকারী শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহামদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারশনের সভাপতি আবদুর রহিম বক্স (দুদু), সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুবায়ের জাকির, যুগ্ম শ্রম পরিচালক হাফেজুর রহমান মজুমদার, উপপরিচালক সাব্বির ভুঁইয়া ও মোকসুদুল আলম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরি সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বাস মালিক নেতা মো. মহিউদ্দিন, খোরশেদ আলম। সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেনআরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা ও অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে ৬ জন মৃত শ্রমিক পরিবার ও ৬ জন বিদায়ী শ্রমিককে সর্বমোট ৫ লক্ষ ১০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথি এরশাদ উল্লাহ এমপি বলেন, পরিবহণ শ্রমিকেরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চালায়। তাদের কল্যাণে আমরা যার যার অবস্থাান থেকে একযোগে কাজ করব। আবু সুফিয়ান এমপি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পরিবহণ শ্রমিকদের অবদান অপরিসীম। সাধারণ সম্পাদক মো. মুছা বলেন, দীর্ঘ প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে আজকের সাধারণ সভা আরাকান সড়ক পরিবহন শ্রমিকদের উজ্জীবিত করবে। সাধারণ সভায় বক্তব্য দেন, পরিবহন শ্রমিক নেতা নুরুল কবির, মো. ফারুক, আবদুল আজিজ, মো. শওকত আলী, মো. হারুন, মো. রফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েলের প্রধান স্থাপনায় সবুজায়ন
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ