পটিয়ায় ভাড়া বাসায় মিলল যুবকের মরদেহ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ভাড়া বাসায় মিলল আজিজুল হাকিম হৃদয় (২৪), প্রকাশ প্রিন্স হৃদয় নামে এক যুবকের মরদেহ। গতকাল রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই এলাকার আমিন হোসেন প্রকাশ মোটা আমিনের ছেলে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভাই মো. রিয়াদ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি পটিয়া নিউ মার্কেটস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় বাসা থেকে তার কাছে খবর আসে, তার বড় ভাই আত্মহত্যার চেষ্টা করছেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এর আগেই স্থানীয়রা হৃদয়কে পটিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কি কারণে বা কি ভাবে এ ঘটনা ঘটছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকবিতা-কথায় প্রয়াত ছড়াকার সুকুমার বড়ুয়াকে স্মরণ
পরবর্তী নিবন্ধসন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে