পটিয়ায় ক্রীড়া সংগঠন এবিটসের দ্বি বার্ষিক সম্মেলন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

 

 

পটিয়ার ক্রীড়া ও সামাজিক সংগঠন এবিটসের ২০২২–২৩ সেশনের কার্যকরি পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলন গত শুক্রবার পটিয়া জিরিস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা এম. ইদ্রিচ চৌধুরী অপুকে সভাপতি, হাশেম বাদুলকে সহ সভাপতি, নজরুল ইসলাম নিলয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে এমরান হোসেন জীবনকে সাংগঠনিক সম্পাদক, আজিজুল হককে অর্থ, প্রচার ও দপ্তর সম্পাদক, মামুন উদ্দিন জীবনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রায়হান চৌধুরী বোরহানকে উন্নয়ন, পরিবেশ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসবার উপর রিয়াল সত্য
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ও মুরাদপুর জয়ী