ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের (ওপিএ) ১৩তম পুনর্মিলনী উপলক্ষে গত বৃহস্পতিবার চিটাগং ক্লাব লিমিটেডে ওপিএ–সিসিএল প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও নবীন–প্রবীণ বাস্কেটবল খেলোয়াড়রা নির্ধারিত স্থানে উপস্থিত হলে চিটাগং ক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। এতে অংশ নেন জিএম হাসান, সুইট, রেহান, রাজু, আসলাম, রাব্বি, ডা. শাহেদ পারভেজ, মেজর তসলিম, আবু সাঈদ, কিবরিয়া, তসলিম জুয়েল, সালাউদ্দিন, হেলাল, জহিরুল আলমগীর, মিন্টু, কিশোর, টিটু, অলিভার, শেলডেন, রুমি, সৌমিক, স্যামুয়েল, সাইদুল, রিয়াজ খান, ইকো, দীপু, কায়েস, মামুন, ফাহিম, আনিস, জুয়েলসহ আরো অনেকে। এই প্রীতি বাস্কেটবল ম্যাচের মূল আয়োজক ছিলেন ওপিএ ১৩তম রিইউনিয়ন–২৬’র কনভেনার ও চিটাগং ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম.এ. সালাম। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন চিটাগং ক্লাবের চেয়ারম্যান শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ, বাস্কেটবল মেম্বার–ইন–চার্জ মো. কামরুল ইসলাম এবং ফজল রাব্বান সুইট। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের প্রীতি ম্যাচের বিকল্প নেই। মিলনমেলায় উপস্থিত ছিলেন ওপি’র প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান, ওপিএ ১৩তম রিইউনিয়ন–২৬’র কনভেনার এম.এ. সালাম, সাবেক প্রেসিডেন্ট ও চিটাগং ক্লাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমেদ, আলী হোসেন আকবরআলী, ওপিএ’র সাবেক সভাপতি মো. ইয়াকুব, শেখ জোবায়েদ হোসেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ওপিএ সাধারণ সম্পাদক এএসএম মামুনুর রহমান, গেমস কনভেনার সাইদুল আজম খান, ফিরোজ ফখরী, মাহবুবুর রহমান, এন্সলেম মার্টিন, তানসির তাইমুর মোর্শেদ, জয়নাল আবেদীন, সিলভেস্টার বার্নাডেট, মহিউদ্দিন, তারেক, চৌধুরী শাহাদাত হোসেন, বদিউর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, রিজভী তানিম রহমান, এবিএম শিহাব উদ্দিনসহ ওপিএ ও চিটাগং ক্লাবের সদস্যবৃন্দ।












