পটিয়া উপজেলার আশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বুধবার সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিপন কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ইউসুফ আলী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক শাকিল আহমেদ, সাঈদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার, নিপুল পাল, রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক নাফিসা রিফাত পারভীন, কার্তিক নাথ, রবিউল আলম, রাজিয়া সুলতানা, ফারিয়া রহমান। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।













