কেপিএমে বৈশাখী অনুষ্ঠানে মহিলাদের গ্রামীণ খেলা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিল পরিচালিত কর্ণফুলী ভিউ ক্লাবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গত ১৪ এপ্রিল বৈশাখী অনুষ্ঠানে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে গ্রামীণ প্রায় হারিয়ে যাওয়া মার্বেল খেলার আয়োজন করা হয়। কেপিএম মহিলা ক্লাবের ১৭ জন সদস্য এই খেলায় অংশ নেন। মহিলা ক্লাবের সভানেত্রী উম্মে আয়মন তুহিন মার্বেল খেলা উদ্বোধন করেন। এই খেলায় ১ম হন কেপিএম মহিলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদিকা পারুল আক্তার। ২য় হন মহিলা ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা রীমা বড়ুয়া এবং ৩য় হন মহিলা ক্লাবের সদস্য বেগম শাহাদাত হোসেন। খেলা পরিচালনা করেন কাজী মোশাররফ হোসেন। বিচারক ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিএসপি সার কারখানার উপপ্রধান হিসাব কর্মকর্তা মো. এমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর্ণফুলী পেপার মিলের এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ্‌। এসময় উপস্থিত ছিলেন কেপিএমেন মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মজিবুর রহমান, মহাব্যবস্থাপক (এফআরএম) আলী আহম্মদ, মহাব্যবস্থাপক (টেকনিকেল) রূপম বড়ুয়া, কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমাম ফখর উদ্দীন রাজি এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দীন আজাদ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আশিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া