রাঙ্গুনিয়ায় আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীতে আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং তিনচৌদিয়া ডিঙ্গললোঙ্গা শিশু নিকেতনএর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বৃহস্পতিবার বিকালে হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মো. আজম খাঁন চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা রোটারিয়ান মো. জসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন তিনচৌদিয়া ডিঙ্গললোঙ্গা শিশু নিকেতনের সভাপতি মো. নুরুল আলম, মো. সফিউল আলম, মো. ইসমাইল, রোটারিয়ান নুরুল আবছার, সাংবাদিক জগলুল হুদা, মো. শহিদুল হক তালুকদার, আব্দুল হাকিম সাবের প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম তালুকদার, সৌমেন কান্তি সাহা, গোলাম দস্তগীর। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকেপিএমে বৈশাখী অনুষ্ঠানে মহিলাদের গ্রামীণ খেলা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী