মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছেন যা অন্যান্য জীবকে দেন নি। শুধুমাত্র মানুষই পারে বাকি অন্যান্য জীব থেকে শুরু করে জড় পদার্থ সবাকিছুকে নিয়ন্ত্রণ করতে।
জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী হল মানুষের আচার–আচরণ, ধর্মীয় রীতিনীতি এবং মনুষ্যত্ব। মানুষ শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে চায়, হবে ওটা স্বাভাবিক। তবে তার ঊর্ধ্বেও একটা জিনিস আছে তা হল মানুষের নীতি, নৈতিকতা এবং মনুষ্যত্ব। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা যদি ধর্মীয় রীতিনীতি এবং মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে ঐ প্রতিষ্ঠিত হওয়া আমাদের কোন কাজে আসবে না। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি জরুরি। জীবনে মানুষ হওয়ার চেষ্টা করা, নীতিনৈতিকতাকে প্রাধান্য দেওয়া এবং একটা সুন্দর মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখা একটি সুন্দর মানুষের বৈশিষ্ট্য।
তাই আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে একজন সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। নীতি নৈতিকতা এবং মনুষ্যত্বকে জীবনের অংশ হিসেবে নিই এবং একটি সুন্দর পৃথিবী গড়ার চেষ্টা করি।












