সব পুরুষই ভাল নয়
বাবা সবার ভালই হয়,
আমার বাবা সবার সেরা
অন্য কারো নয়।
ধৈর্য্য, নিষ্ঠা, সততা আর
দিয়েছেন সরলতার শিক্ষা
বিদ্যা, বুদ্ধি দান করেছেন
পেয়েছি মানবতার দীক্ষা।
মুখটি আমার মলিন দেখে
তিনিই বেশি কষ্ট পান
বাবা যখন পাশে থাকেন
জুড়ায় তখন আমার প্রাণ।
বাবা আমার বেঁচে থাকুক
অক্ষয়ে অক্ষয়ে
মাথায় থাকুক ছাতার মত
বটবৃক্ষ হয়ে।












