জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা চট্টগ্রামবাসী খুব বেশি আনন্দিত আপনি অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ায়। আপনি আমাদের এলাকার অভিভাবক। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, আজ প্রায় ১৩ বছর আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৩/১৪ সালে ফিডার রোডের জন্য চট্টগ্রাম–১১ আসনের এলাকাবাসীর বসতভিটা ও জমি হুকুম দখল করে। আমরা বিধবা মহিলা এখনও পর্যন্ত লক্ষ লক্ষ টাকা বাসা ভাড়ার জন্য খরচ করে যাচ্ছি। পরবর্তীতে প্লট দিলে টাকার জন্য প্লট নিতে পারব না, সিডিএ–এর কারণে আমাদের প্লট হাতছাড়া হয়ে যাবে। ১৯৬৩ সালে চিটাগাং স্টীল মিল হতে উচ্ছেদ করে আমাদেরকে এই জায়গাতে পুনর্বাসন করে, বিগত সরকার ফিডার রোডের জন্য আবার সেই জায়গা ভূমি হুকুম দখল করে। দেশের ইতিহাসে একই মানুষকে দুইবার উচ্ছেদ করার কোনো নজির নাই। আমাদের উচ্ছেদ আগে পুনর্বাসনের ব্যবস্থা ও প্লট দেওয়ার জন্যে আপনার বিনীত সহযোগিতার জন্য আকুল প্রার্থনা করছি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে একটা নামমাত্র মূল্যে প্লট দেয়া হয় এবং সিডিও যাতে আমাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে তার সহযোগিতার জন্য আবারও আপনার প্রতি আকুল প্রার্থনা কামনা করিতেছি। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ আপনাকে আবারও ধন্যবাদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষে
খতিজা খাতুন, কামরুন নাহার, শিউলি বেগম












