নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকার দুটি প্রতিষ্ঠান থেকে ৪০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এম এস প্যাকেজিং’, ও নাম বিহীন অপর প্রতিষ্ঠান থেকে পলিথিগুলো জব্দ করা হয়। এসময় ৩ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।












