দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন আল্লামা হারুনুর রশিদ সিদ্দিকী (রহ.)

ফটিকছড়িতে স্মরণসভায় সরওয়ার আলমগীর

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সমিতির হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা কাজী হারুনুর রশীদ সিদ্দিকীর (রহ.) স্মরণসভা ও দোয়া মাহফিল গত ২৫এপ্রিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি আসনের বিএনপি নেতা মুহাম্মদ সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি রশিদ আহমদ।

সিনিয়র শিক্ষক গাজী মুহাম্মদ আজম ও মুহাম্মদ নুরদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে সমাজে অবিস্মরণীয় অবদান রাখেন আল্লামা হারুনুর রশিদ সিদ্দিকী (রহ.)। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে আজীবন নিজেকে উৎসর্গীত রাখেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান কাজী জানে আলম,সাবেক চেয়ারম্যান নুর আহমদ, অধ্যাপক শাহ্‌ আলম, ডা. আবু হানিফ চৌধুরী, মুফতি জসীম উদ্দীন আলক্বাদেরী, মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ মুজিবুর রহমান, মাস্টার আবদুর রহিম চৌধুরী, মুহাম্মদ আবুল মনসুর, রুহুল আমিন ভূইয়া, জাহেদুল্লাহ কুরাইশি, মুহাম্মদ নুরুল আলম, দ্বীন মুহাম্মদ, মুহাম্মদ নাসির উদ্দীন, সৈয়দ আজগর, মুহাম্মদ ইব্রাহিম, নাজিম উদ্দীন শাহীন, শহীদুল ইসলাম শাহীন, হাফেজ মোজাহেরুল হক চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, নেজাম উদ্দীন, ওসমান গণি, মাস্টার আবদুস সালাম, হামিদুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান, রহমতুল্লাহ কুতুবী প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ইলিয়াস খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমমতার বাংলা বর্ষবরণ উৎসব