দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুসংহত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ২৮ জুলাই নগরীর মুরাদপুর জামান হোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ জাসাস, চট্টগ্রাম বিভাগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ–সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. নুরুল কবিরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ–সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী মো. আতিকুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমএ আকাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, চট্টলা টিভির চেয়ারম্যান এসএম গিয়াস উদ্দিন, জাসাস চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এসএম আজিজ ও আবুল আজিজ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু), সিনিয়র সহ–সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাজেদুল আলম, মো. বিল্লাল হোসেন, আমিনুল হক রিপন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন, উত্তর জেলার সভাপতি লায়ন মাওলানা মো. হাজী ইউসুফ, সিনিয়র সহ–সভাপতি মো. আবছার, সাধারণ সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি জি,এম হাফিজুর রহমান, সহ–মানবাধিকার বিষয়ক সহ–সম্পাদক মো. জামাল। এছাড়াও সভায় জাসাস চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, বান্দরবান, কঙবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












