চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এবং মোহাম্মদ সরওয়ার আলম জেলা জজ পদে পদোন্নতি লাভ করে চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি হওয়ায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সংবর্ধিত অতিথি বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এবং মোহাম্মদ সরওয়ার আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, চন্দন দাশ, মো. মুজিবুল হক, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, আইয়ুব খান, এ এইচ এম জিয়াউদ্দিন, এ এস এম বজলুর রশিদ মিন্টু, মহানগর পিপি মো. আবদুর রশীদ, সিনিয়র আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, রফিক আহমদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, বদরুল হুদা, মোশারফ হোসেন, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, পাঠাগার সম্পাদক আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী রায়হান, শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজি প্রমুখ। সংবর্ধিত অতিথিবৃন্দ বলেন, আমাদেরকে সম্মাননা জানিয়ে আইনজীবী সমিতি সকল বিচারককেই সম্মানিত করেছেন। বারের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনা আয়োজন বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।














