তোমার কথা ঠিক

মির্জা মোহাম্মদ আলী | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

কিছু মানুষ সমাজে

লিপ্ত থাকে সব কাজে,

না ডাকলেও এসে যায়

সামনে কিছু কীর্তন গায়,

সহজে হয় আন্তরিক

বলে, তোমার কথা ঠিক।

কোথাও সাড়া না পেলে

আগুনে দেয় ঘি ঢেলে,

মানুষ খুঁজে বিপক্ষের

কেউ যেন পায়না টের,

ভাবে না আর কোনদিক

বলে, তোমার কথা ঠিক।

কাজে কথায় মিলে না

মাংস ছাড়া গিলে না,

পেট ভরে খাওয়া শেষে

দুর্নাম করে কান ঘেঁষে,

সেজে মহা দার্শনিক

বলে, তোমার কথা ঠিক।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে বৈশাখী উৎসব
পরবর্তী নিবন্ধপ্রকৃতি ও ঐতিহ্য বাঁচিয়েই হোক টেকসই উন্নয়ন