তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর উত্তর মাদার্শার তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে এ আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, চবি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল চৌধুরী, নৌবাহিনী কলেজ চট্টগ্রামের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, কাফকো কলেজের প্রভাষক মোহাম্মদ সিরাজ হায়দার চৌধুরী,মাদার্শা পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস মোরশেদ খান, ব্যাংকার আরিফ মইনুদ্দিন এবং মাদার্শা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৈয়ব ও কামাল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি–নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা তারতিলুল কোরআন একাডেমীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবৌ-ভাতে চুরি করা গরু জবাই, বরের বাবা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাড্ডাকাণ্ড : মিশুর পর ছাত্রদলের সাবেক নেতা পিয়াস গ্রেপ্তার