ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সকার সিটি চট্টগ্রামের জয়

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে (অনূর্ধ্ব১৮) সকার সিটি চট্টগ্রাম সহজ জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দুই দলের মধ্যেকার মর্যাদার লড়াইয়ে সকার সিটি চট্টগ্রাম (জাহিদ আহসান সোহেল ক্রীড়া চক্র) দল ৩০ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। রাজধানীর কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্ফ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সহজেই কল্লোল সংঘকে হারিয়েছে। এবারের আসরে গতকাল তৃতীয় জয়ের স্বাদ পেল সকার সিটি চট্টগ্রাম। শুরু থেকেই প্রভাব বিস্তার করে প্রথমার্ধেই দুই গোলের লিড পায় সকার সিটি। একাধিক সুযোগ মিস করার পর দ্বিতীয়ার্ধে আরো এক গোল করতে সক্ষম হয় তারা। গোল করেন তামিম, আবু হেনা মোস্তফা কামাল ও শরিফ উদ্দিন সোহান।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের নবনিযুক্ত ভিসির সাথে শিক্ষকদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে সম্মাননা অনুষ্ঠান