ডা. আকতার হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি কদম মোবারক শাখার উদ্যোগে অধ্যাপক ডা. আকতার হোসেন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৮ এপ্রিল কদম মোবারক মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আবু জাফর চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি মহানগরের সাবেক সদস্য ইমরান হোসেন জুয়েল। এসময় উপস্থিত ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী মোহাম্মদ জোবায়ের হোসেন, মাওলানা মোহাম্মদ সোলেমান, মাওলানা মো. আয়ুব, মাওলানা মো. সাব্বির আহমেদ, আমির হোসেন, মো. শাহাদত, মো. হাসেম প্রমুখ। দোয়া ও মুনাজত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী মোহাম্মদ জোবায়ের হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করতে চাই: গণশিক্ষা প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা এলাকায় ৩ ডাকাত গ্রেপ্তার