কোতোয়ালী থানা এলাকায় ৩ ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে পেশাদার ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নূর আলম, মো. মনির হোসেন ও মো. আব্দুল আউয়াল প্রকাশ মাইকেল। কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার পরবর্তী পেশাদার ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডা. আকতার হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান