বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া সিএনজি স্টেশন এলাকায় ফেস্টুন হাতে নিয়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সদস্য আলহাজ মো. সাহাব উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। বক্তব্য রাখেন বাপা মহেশখালীর সদস্য মাস্টার এমরান সরওয়ার, জাহাঙ্গীর আলম, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক ছফুর আলম, সরওয়ার কামাল, এম এ হান্নান ও ওসমান গনি।
বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় এখনই সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এ সময় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।











