ট্রাম্পের সঙ্গে বিরোধের পর মেলোনিকে আপ্যায়ন করতে যাচ্ছেন মাখোঁ

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

ফ্রান্স ও ইতালির মধ্যকার প্রায়ই টানাপোড়েনপূর্ণ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার ফরাসি সমুদ্রতীরবর্তী শহর আঁতিবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আপ্যায়ন করাবেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সামপ্রতিক বিরোধের পর মাখোঁ তাকে আপ্যায়ন করতে যাচ্চেন। মেলোনি ফরাসি রিভিয়েরায় মাখোঁর সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। খবর বাসসের।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২১ সালে কৌশলগত জোটসংক্রান্ত একটি চুক্তি কার্যকর হওয়ার পর, এটিই হতে যাচ্ছে দুই নেতার প্রথম বৈঠক। ওই চুক্তির মাধ্যমে ফ্রান্সইতালি সম্পর্ককে ফ্রান্সজার্মানি সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই শীর্ষ বৈঠক প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি ও মহাকাশসহ বিভিন্ন কৌশলগত খাতে ফ্রান্সইতালি সহযোগিতা আরও গভীর করার সুযোগ সৃষ্টি করবে।

পূর্ববর্তী নিবন্ধসৌরজগত দেখে যেতে এসেছে মহাবিশ্বের প্রাচীনতম ধূমকেতু
পরবর্তী নিবন্ধরিপাবলিকান সেনেটরের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের তুমুল বাগবিতণ্ডা