টিআইসিতে তবলা তরঙ্গিনী

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ৮ম বর্ষপুর্তি উপলক্ষে তবলাগুণী পণ্ডিত বিজন কুমার চৌধুরী ও উস্তাদ সাবির খাঁ–এর স্মরণানুষ্ঠান, উচ্চাঙ্গ তবলা লহড়া ও শাস্ত্রীয় উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান ‘তবলা তরঙ্গিনী’ শীর্ষক অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গণি মনসুর, চমেক হাসপাতালের অধ্যাপক (অব.) ডা. রজত কুমার বিশ্বাস, কণ্ঠশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও সংগীতশিল্পী ডা. বি কে সেনগুপ্ত। সংবর্ধিত অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মোস্তফা কামাল। উপস্থাপনা করেন বাচিক শিল্পী সঞ্জিত আলম। বক্তব্য দেন, প্রকৌশলী অনয় চক্রবর্তী, তবলা প্রশিক্ষক পলাশ দেব। শিল্পী ফারুক আহমদ, শিল্পী শাশ্বত বিশ্বাস উচ্চাঙ্গ সংগীত ও ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ তবলা লহড়া পরিবেশন করেন। আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো থিয়েটার মিলনায়তন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগায়ক থেকে নায়ক, সময়ের চেয়ে এগিয়ে ছিলেন জাফর ইকবাল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ইমরান খানের ছেলের