নাট্যদল কথাসুন্দর মঞ্চে আনছে তাদের তৃতীয় নাট্য প্রযোজনা ‘ঘোড়া’। আগামী ১৬ ও ১৭ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ ‘লিপিকা’র একটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই নাটক। নির্দেশনায় রয়েছেন কুন্তল বড়ুয়া। নাট্যরূপান্তর করেছেন সৌমিত্র বসু।
নাটকটির মধ্য দিয়ে স্বাধীনতার স্বরূপ, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের আধিপত্যবাদী মানসিকতার বিষয় উঠে আসবে। রবীন্দ্রনাথের প্রতীকী ভাবনাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের এই প্রয়াস দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এতে অভিনয় করছেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষানবিশ ও তরুণ অভিনয়শিল্পী। গীতিকার ও সুরকার ডা. দীপঙ্কর দে। সংগীত শিক্ষায় হিমাদ্রি শেখর রায়। পাপেট নির্মাণে কাকতাড়ুয়া পাপেট, ঢাকা। নৃত্যের কোরিওগ্রাফি করেছেন ময়ূখ সরকার। তালবাদ্যে নিলয় দত্ত। পারকাশনিস্ট ক্যউপ্রু মার্মা। সহযোগী বাদ্যযন্ত্রী মানস পাল ও ডা. দীপঙ্কর দে। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান। আলো প্রক্ষেপণে আসিফ ইবনে ইউসুফ। পোশাক পরিকল্পক অর্পিতা ভট্টাচার্য। পোস্টার ও বুকলেট পরিকল্পনা ইয়াকিন হায়দার। অডিও ও মিউজিক সম্পাদনায় অভ্র বড়ুয়া। প্রযোজনা অধিকর্তা শুভাশিস দাশগুপ্ত ও ইউনুস রানা। প্রচার ও প্রকাশনায় সুমেধ বড়ুয়া। মঞ্চ নির্মাণে আব্দুল মালেক। সহযোগিতায় ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম ও দি অ্যাড কমিউনিকেশন। সহযোগী পরিচালক হিমাদ্রী শেখর রায়।
অভিনয় করেছেন ইয়াকিন হায়দার, আতেরা নাবিলা শেমন্তি, অর্পিতা ভট্টাচার্য, নুসরাত জাহান হোসেন, অনন্যা ভৌমিক, মো. শাহরিয়ার শাকিল, শুভাশিস দাশগুপ্ত, পার্থ সেন, সৌরভ দাশ, ভাস্কর রায়, সুমেধ বড়ুয়া। নৃত্যে ও কোরাসে পূজা দেব, ঋয়াংকা বিশ্বাংগ্রী, সরিমা সরকার, দেবস্মিতা দাশ, সমৃদ্ধি বড়ুয়া, ময়ূরাক্ষী দাশগুপ্ত ও রূপু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












