বিরোধীদের সঙ্গে সমঝোতা হয়েছে, ইসরায়েলের স্পিকারের নাম ঘোষণা করলেন আইজেনকোট

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

ইসরায়েলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট জানিয়েছেন, তিনি ও বিরোধী দলীয় অন্যান্য নেতারা নাফতালি বেনেট, ইয়াইর গোলান, অ্যাভিগডোর লিবারম্যান এবং ইয়াইর লাপিদ সরকার গঠন প্রক্রিয়ায় ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) গুরুত্বপূর্ণ পদগুলোর প্রার্থীদের নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। এই সমঝোতা অনুযায়ী, সাবেক মন্ত্রী মাতান কাহানাকে নেসেটের স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। খবর বিডিনিউজের।

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন আইজেনকোট। তাকেই দেশের পরবর্তী সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হয়েছে। ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচিত দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তার হাতে ২৮ দিন সময় আছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় তাকে দেওয়া হতে পারে। এর মধ্যেই মঙ্গলবার আইজেনকোট বিরোধীদের সঙ্গে সমঝোতার কথা জানালেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.২৬ কোটি টাকা