পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

পাকিস্তানে বিরোধী দলের নির্ধারিত মহাসমাবেশ ও লং মার্চকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বজন ও দলীয় কর্মীদের ওপর ‘নজিরবিহীন দমনপীড়নের’ তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান। দেশটির ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান খান সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডিন্টকে বলেন, মধ্যরাতে কোনো কারণ ছাড়াই পরিবারের নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। এটা পাকিস্তানে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলার সুস্পষ্ট প্রমাণ। রোববারের লং মার্চ ঠেকানোর অজুহাতে সমপ্রতি লাহোরে ইমরান খানের তিন বোন– আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ বেশ কয়েকজন আত্মীয় এবং পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ বা পিটিআইয়ের শত শত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পাঞ্জাব পাবলিক অর্ডার রক্ষাসংক্রান্ত এমপিও আইনের আওতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এদিকে কারাগারে ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাকে ‘অমানবিক ও অবৈধ’ বলে বর্ণনা করেন সুলেমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আরেক ছেলে কাশিম খান লিখেছেন, পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে কিংবা সহিংসতার হুমকি দিয়ে ২৫ কোটি মানুষের একটি দেশকে স্তব্ধ করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে তবলা তরঙ্গিনী
পরবর্তী নিবন্ধসৌদিতে বসছে তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠক