লাইফ সাপোর্টে ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী। তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক খবরটি জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিনের কিডনির সমস্যার সঙ্গে সমপ্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণ যুক্ত হওয়ায় সাহেদের শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল ভূঁইয়া
পরবর্তী নিবন্ধজোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের সুরের ইন্দ্রধনু